শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

চৌদ্দগ্রামে স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিরত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৭২৮ Time View

চৌদ্দগ্রামে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মোমেনা-কালা মিয়া স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মরহুম কালা মিয়া স্মরণে যাত্রাপুর খানকায়ে ছালিহিয়া দ্বিনীয়া কমপ্লেক্সে অভিভাবক সমাবেশ ও ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব ও পায়ের খোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার মোঃ আবুল কালাম। কাশিনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও যাত্রাপুর খানকায়ে ছালিহিয়া দ্বিনীয়া কমপ্লেক্সের প্রধান শিক্ষক মাওলানা আবদুল কাদেরের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মাহবুবুল হক, হাজতখোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোসলেম মিয়া, মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজী আবুল কাশেম, সদস্য মাসুম বিল্লাহ মোতালেব ও আবদুল আলিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আলতাফ আলী, আবদুল মালেক, শফিকুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ২৪ জন অতিথি, ৬ জন শিক্ষক ও মাদরাসায় নিয়মিত উপস্থিতির জন্য ৪০ জন ছাত্র-ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে মরহুম কালা মিয়াসহ এলাকার নিহত মুরব্বীদের স্মরণে দোয়া-মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়। মোমেনা-কালা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের এ উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin