বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

ফেসবুকে শিশুদের ক্ষতি, গণতন্ত্রও দুর্বল করছে: সাবেক কর্মী

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৭৬৭ Time View

ফেসবুকে শিশুদের ক্ষতি, গণতন্ত্রও দুর্বল করছে: সাবেক কর্মী
বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০২১,

ফ্রান্সেস হাউগেন

সোমবার বিশ্বের অনেক দেশে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম প্রায় ছয় ঘণ্টা ডাউন থাকা নিয়ে তোলপাড়। এর মধ্যেই ফেসবুকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেন। মঙ্গলবার (৫ অক্টোবর) মার্কিন কংগ্রেসের শুনানিতে অংশ নিয়ে অভিযোগ করেন, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ শুধু মুনাফার দিকেই নজর দিচ্ছেন। ফলে প্ল্যাটফর্মটি শিশুদের ভয়ানক ক্ষতি করার পাশাপাশি বিভাজনকেও উসকে দিচ্ছে।

এদিন ক্যাপিটল হিলে মার্কিন কংগ্রেসে শুনানিতে সাক্ষ্য দিতে আসা ফেসবুকের সাবেক এই প্রোডাক্ট ম্যানেজার দীর্ঘ পাঁচ ঘণ্টার বক্তব্যের শুরুতেই ফেসবুকের নীতি নির্ধারকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। বলেন, ‘ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ থাকার পরও মার্ক জাকারবার্গকে জবাবদিহিতার আওতায় আনার মতো কেউ নেই’।

৩৭ বছর বয়সী এই সাবেক কর্মকর্তা বলেন, ফেসবুকের পণ্যগুলো শিশুদের জন্য ক্ষতিকর, এছাড়া আমাদের গণতন্ত্রকে দুর্বল করছে। প্রতিষ্ঠানটির নীতি নির্ধারকরা জানেন কীভাবে ফেসবুক-ইনস্টাগ্রামকে আরও নিরাপদ করা যায়। যদিও এ নিয়ে তাদের মাথাব্যাথা নেই। এতকিছু জানা সত্ত্বেও কোনও পরিবর্তন আনা হচ্ছে না। কারণ, তাদের উদ্দেশ্য কীভাবে মুনাফা বাড়ানো যায়। এ অবস্থায় শুনানিতে মার্কিন আইনপ্রণেতাদের ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি।

এদিন ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতাদের দু’পক্ষই ফেসবুকের বিভিন্ন বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্টাল বলেন, ‘ফেসবুক জানে তাদের পণ্যগুলো সিগারেটের মতো আসক্তি। বিষয়টি ভয়ানক সত্যের মুখোমুখি। আমাদের শিশুরাই এর শিকার হচ্ছে। মার্ক জাকারবার্গের উচিত আয়নায় নিজের চেহারা দেখা’।

এর আগে হাউগেন মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের তদন্তে ব্যবহৃত নথি ও ইনস্টাগ্রামে কিশোরীদের ক্ষতির বিষয়ে সিনেট শুনানিতে ব্যবহৃত তথ্য সরবরাহ করেন।

ফেসবুক এ পর্যন্ত ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা থেকে শুরু করে ভুল তথ্য বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা না নেওয়া ব্যাপক সমালোচিত সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin