বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে গ্রামীণ ব্যাংকের ড, ইউনুসের সাথে যৌন নোবেল অংশীদারত্বের তাসলিমা এখন কোথায় কুমিল্লা -৬ আসনে মনোনয়ন মনিরুল হক চৌধুরী , আনন্দে মনিরুল হক সাক্কু কুষ্টিয়া জেলার, ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত

কুমিল্লায় ৭৮৭ মন্ডপে হবে শারদীয় দূর্গাপূজা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৭২৮ Time View

কুমিল্লায় ৭৮৭ মন্ডপে হবে শারদীয় দূর্গাপূজা

মাইনুল হক: কুমিল্লায় শারদীয় দূর্গাপূজা পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে৷ সভাটি কুমিল্লা জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে আজ (৩০ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান৷

এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক শওকত ওসমান, অরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বকসী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ট্রাষ্টি নির্মল পাল, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ তাপস বখসী, কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু৷

এসময় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সায়েদুল আরেফিন, জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার ইউএনও সহ প্রত্যেক উপজেলা পরিষদের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ৷

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্বাস্থ্য বিধি মেনেই এবারে পালিত হবে দূগাৎসব। প্রতিটি পূজা মন্ডপে প্রবেশের আগে মন্ডপের সামনে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা, পূজা মন্ডপে দর্শনার্থীদের ভীর যাতে না হয় সেদিকে লক্ষ রাখা, এমনকি মুখে মাস্ক ছাড়া মন্দির প্রাঙ্গনে প্রবেশ নিষেধ, এমন নির্দেশনা পূজা মন্ডপ কমিটির সংশ্লিষ্টদের দেন তিনি।

উল্লেখ্য কুমিল্লা জেলায় এবার ৭৮৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin