বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

কুমিল্লা তিতাসে বাদীকে হত্যা মামলা তুলে নিতে কল্লা কেঁটে ফুটব খেলার হুমকি, নিরাপত্তাহীনতায় বাদীর পরিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৯৬ Time View

তিতাসে হত্যা মামলা তুলে না নিলে কল্লা কেটে ফুটবল খেলার হুমকি।। নিরাপত্তাহীন বাদী ও তার পরিবার

স্টাফ রিপোর্টার :-কুমিল্লা জেলার তিতাস উপজেলার একাধীক হত্যা মামলার আসামীরা বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে এই ঘটনায় বাদী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

অভিযোগে জানা যায় -উপজেলার জগতপুর ১ম দশানি পাড়ায় অাশেক মেম্বারের সাথে জায়গা-জমির ও নির্বাচন নিয়ে বিরোধ রয়েছে কামালউদ্দিনের। দীর্ঘদিন চলমান বিরত থাকায় এরই রেশ ধরে আশেক মেম্বার ও তার সহযোগীরা কামাল উদ্দিন কে ঘায়েল করার জন্য তার ছোট ছেলে নয়ন (২২)কে ২৫ আগষ্ট ২০১২ সালে হত্যা করে পার্শ্ববর্তী ডোবাতে ফেলে রেখে যায়। ঘটনার দুই দিন পর নয়নের মৃতদেহ উদ্ধার করে তিতাস থানা পুলিশ। এই ঘটনায় নয়নের পিতা বাদী হয়ে আশেক মেম্বার সহ চিহ্নিত সাতজন ও অজ্ঞাত চার-পাঁচজনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করে। যার মামলা নং ১৩/২০১২
অভিযুক্ত আসামিরা গ্রেফতার হয়। আদালত থেকে জামিনে বের হয়ে এসে আরও বেপোরোয়া হয়ে যায়। মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে চাপ প্রয়োগ করতে থাকে। এ নিয়ে বাদী কামালউদ্দিনের সাথে আসামিদের একাধিকবার বাকবিতণ্ডা হয়। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে ২০১৯ সালে ১৪ জানুয়ারী বাঁদিকে হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে অাশেক মেম্বার এর নেতৃত্বে রিয়াজ,কাজী আরিফ,সওদাগর মিয়া সহ ১৮/১৯জন একজোট হয়ে পরিকল্পিতভাবে কামালউদ্দিনের উপরে হামলা চালায়। হামলাকারীরা কামাল উদ্দিন কে কুপিয়ে রক্তাক্ত করে মৃত ভেবে পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে ফেলে রাখে।স্থানীয়রা সংবাদ পেয়ে কামালউদ্দিন কে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করে দীর্ঘদিন সে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিল যা এখনও চলমান।। এই ঘটনা কামাল উদ্দিনের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করে যার মামলা নং ০৮/২০১৯ । এত বিবাদীরা ক্ষ্যান্ত হয়নি। বিবাদীরা বাদী ও তার পরিবারের সদস্যদের এক এক করে হুমকি দিয়ে যাচ্ছে।
বাদী কামালউদ্দিন আরও জানায়–সম্প্রতি মামলা তুলে নেওয়ার জন্য নতুন করো আসামী আশেকের ভাই ফ্রান্স প্রবাসী আকিজ বাদীর ছেলে লিটন কে ফোনে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং ওর মা হত্যা রিনা বেগমকে নিয়ে স্কালডিং ভিডিও তৈরী করে তার ম্যাসেঞ্জারে পাঠায়। মামলা তুলে না নিলে উক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়। অপরাধীকে হত্যা মামলার বাদীর কল্লা কেটে ফুটবল খেলবে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে হুমকি দেয় হত্যা মামলার ১ নং আসামী আশেক মেম্বার।
এ ঘটনায় কামালউদ্দিন পুনরায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী করে।
উল্লেখ্য ২০১৮ সালে অপর একটি গঠনায় পূর্ব শত্রুতার জের ধরে আশেক মেম্বারের নেতৃত্বে হামলা চালিয়ে গুলি করে পাশ্বর্বতী এলাকার মনির হোসেন কে হত্যা করে। মনির হোসেনের ছেলে বাদী হয়ে আশেক মেম্বর সহ অভিযুক্তদের বিবাদী করে তিতাস থানায় অভিযোগ দায়ের করে।
যার মামলা নং-০৭/২০১৮। যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
এদিকে কামাল ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছে। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি ও তার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin