সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

মৃত্যুর ৯ মাস পর কবর থেকে তোলা হলো গৃহবধুর লাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৮৫ Time View

মৃত্যূর ৯ মাস পর কবর থেকে তোলা হলো গৃহবধূ শাহিনুর আক্তারের লাশ

স্টাফ রিপোর্টার কুমিল্লাঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার দক্ষিন ত্রিশ গ্রামে মৃত্যূর ৯ মাস পর কবর থেকে তোলা হয়েছে গৃহবধূ শাহিনুর (২৮) এর লাশ।
বরিবার দুপুর ১২ টায় মুরাদনগর থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি(নির্বাহী ম্যাজিষ্টেট) সুমাইয়া মমিনের উপস্থিতিতে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।

গত ৯ মাস আগে মুরাদনগর উপজেলার দক্ষিন ত্রিশ গ্রামে গভীর রাতে কিস্তির টাকার জের ধরে স্ত্রী শাহিনা আক্তার (২৮) কে খুন করার অভিযোগ উঠে দক্ষিন ত্রিশ গ্রামের মতিন মিয়ার ছেলে শাহিনা আক্তারের স্বামী এনামুল মিয়া(৩২) এর বিরুদ্ধে।

স্থানীয়রা জানায়, লাশ দাফনের সময় নিহতের গলায় ও শরীরের একাধিক স্থানে কালো দাগঁ দেখা গেছে। তারই ভিত্তি করে পরিবারের পক্ষ থেকে নিহতের ভাই মামুন মিয়া বাদী হয়ে নিহতের স্বামী এনামুল কে প্রধান আসামী করে কুমিল্লা জেলা নারী শিশু দমন ট্রাইবুনালে মামলা দায়ের করা হয়৷

নিহত শাহিনুর এর ভাই মামুন মিয়া বলেন, আমি আমার বোনের হত্যার বিচার চাই৷ গভীর রাতে আমার বোনকে তার স্বামী এনামুল পূর্বপরিকল্পিত ভাবে হত্যা করেছে৷ মামলা হওয়ার ৯ মাস অতিক্রম হলেও মামলার এজাহারে বর্নিত প্রধান আসামী এনামুল ও তার সহযোগিরা ধরা ছোয়ার বাইরে রয়েছে৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin