বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে গ্রামীণ ব্যাংকের ড, ইউনুসের সাথে যৌন নোবেল অংশীদারত্বের তাসলিমা এখন কোথায় কুমিল্লা -৬ আসনে মনোনয়ন মনিরুল হক চৌধুরী , আনন্দে মনিরুল হক সাক্কু কুষ্টিয়া জেলার, ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত

সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করায় ডিউজের উদ্বেগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৫৪ Time View

সাংবাদিক নেতার ব্যাংক হিসাব
তলব করায় ডিইউজের উদ্বেগ
রবিবার সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময়

নিজেস্ব সংবাদদাতাঃ
ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২১
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচিত শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব তলবের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ। ডিইউজে মনে করে, একটি পেশার শীর্ষ নেতাদের এভাবে ব্যাংক হিসাব তলব করার ঘটনা নজিরবিহীন ও উদ্দেশ্যমূলক। এতে গোটা সাংবাদিক সমাজে তৈরি হয়েছে ভীতিকর পরিবেশ এবং স্বাধীন সাংবাদিকতার পথে এই ঘটনা হুমকিস্বরূপ।
আজ ১৭ সেপ্টেম্বর, ২০২১ শুক্রবার বিকালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী পরিষদের সভায় এই উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করা হয়। এই পরিস্থিতিতে আগামী রবিবার বিকালে সাবেক ও বর্তমান সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত হয়েছে। ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে এই সভায় বৃহস্পতিবার অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) গৃহীত সিধান্তসমুহ পর্যালোচনা ও সাধারণ সদস্যদের বিপুল উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন প্রস্তাব অনুমোদনের জন্য সদস্যদের ধন্যবাদ জানানো হয়। একই সাথে ‘দ্বৈত ভোটার হিসাবে পরিচিত’ সমজাতীয় দু’টি ট্রেড ইউনিয়নের সদস্য ১৪৭ জনের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ডিইউজের এজিএম। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টও অনুমোদন করা হয়।
আলোচনায় অংশ নেন ডিইউজের সহ-সভাপতি এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, জনকল্যান সম্পাদক সোহেলী চৌধুরী, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী সোহেল, নির্বাহী পরিষদ সদস্য সাকিলা পারভীন, রাজু হামিদ, ইব্রাহিম খলিল খোকন, জুবায়ের রহমান চৌধুরী, বাংলাদেশ পোস্টের ডেপুটি ইউনিট চিফ নাজমুল হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin