রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে গ্রামীণ ব্যাংকের ড, ইউনুসের সাথে যৌন নোবেল অংশীদারত্বের তাসলিমা এখন কোথায় কুমিল্লা -৬ আসনে মনোনয়ন মনিরুল হক চৌধুরী , আনন্দে মনিরুল হক সাক্কু কুষ্টিয়া জেলার, ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত ‘শাপলা চেয়ে ফেলো‘শাপলার কলি’, অসন্তুষ্ট এনসিপি কুষ্টিয়ায় পদ্মানদীতে মিললো ক্ষত বিক্ষত যুবকের লাশ স্নাইপার রাইফেল, ৭.৬২ বুলেটের রহস্য কি? বের করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ হারালেন, ব্রিগেডিয়ার জেনারেল , সাখাওয়াত হোসেন কিন্তু কেন? প্রধান উপদেষ্টা ড. ইউনুস জীবনে কোন আন্দোলনে ছিলেন না

কুমিল্লা দাউদকান্দিতে গাছের সাথে বাঁধা একব্যক্তির রহস্য জনক মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৬৩ Time View

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আশরাফুল ইসলাম(১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার দৈয়া পাড়া গ্রাম থেকে হাত-পা বাঁধা ও মুখে কস্টিপ পেচানো অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত আশরাফুল কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের আল আমিনের ছেলে এবং লালপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আশরাফুল লালপুর উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়তো। করোনার কারনে স্কুল বন্ধ থাকায় বাবা অটো রিক্সা চালাত। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অটো নিয়ে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। রাতে তিতাস থানা এবং গৌরীপুর ফাঁড়ি পুলিশকে মৌখিক ভাবে জানান বাবা আল আমিন।

তিনি জানান, স্কুল বন্ধ থাকায় ছেলে আমার অটোরিক্সা চালাত। প্রায় সময় গৌরিপুরের কয়েকজন আমার ছেলেকে বিরক্ত করতো। একবার তার কাছ থেকে জোর করে টাকা পয়সাও নিয়ে গেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সৈয়দ ফারুক হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টায় গৌরীপুর ইউনিয়নের দৈয়াপাড়া গ্রামের নোমান সরকারের বাড়ির পুকুর পাড় থেকে মুখে কস্টিপ পেচাঁনো এবং গাছের সাথে হাত বাধা অবস্থায় উদ্ধার করেছি। ধারনা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যা। তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যা রহস্য উদঘাটনে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin