সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

কুমিল্লায় জুম্মার খুৎবার আজান কে কেন্দ্র করে দু’গ্রুপের হামলায় নিহত-১আহত -৭

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৫৭ Time View

কুমিল্লায় জুম্মার খুতবার আজান নিয়ে ২পক্ষের সংঘর্ষ নিহত ১ আহত ৭জন
স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানা এলাকায় মসজিদে জুম্মার ‘খুতবার আজান’ নিয়ে মুসল্লিদের দুই পক্ষের সংঘর্ষে আবু হানিফ খান (৪৫) নামে একজন নিহত হওয়ার খবর জানা গেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কুড়াখাল গ্রামের কুড়াখাল কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত সাতজন। তাদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে । বাকি চারজন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহত আবু হানিফ খান কুড়াখাল গ্রামের আবদু খানের ছেলে।
বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমীন জানান, কুড়াখাল কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা দুই ভাগে বিভক্ত। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে শুক্রবার খুতবার আজান জোরে ও আস্তে দেওয়া নিয়ে মতবিরোধে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। সংঘর্ষের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin