সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

লাকসামে ডাঃআলীর চিকিৎসার নামে অপচিকিৎসার শেষ কোথায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৭৮৪ Time View

লাকসামে ডাঃ আলীর  চিকিৎসার নামে অপচিকিৎসা শেষ কোথায়?

 

লাকসাম প্রতিনিধিঃ

ডাঃ আলীর বিরুদ্ধে একাদিক দূর্নীতির অভিযোগে   সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ
কুমিল্লার লাকসামে ডাঃ মোঃ আবদুল আলীর বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ উঠেছে। গত ২৯ আগষ্ট অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত রোগীর পিতা কুমিল্লা জেলার সিভিল সার্জনের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী উপজেলার নরপাটি (তেলিপাড়া) গ্রামের মৃত মমতাজ মিয়ার ছেলে নজরুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, নজরুল ইসলামের মেয়ে বিলিকিস আক্তারকে গত ২৪ আগষ্ট লাকসাম মা-মনি লাইফ কেয়ার হাসপাতালে বাচ্চা ডেলিভারির জন্য ভর্তি করান। ভর্তি পর ডাঃ আবদুল আলী ও জুয়েল তালুকদার মিলে সিজার অপরেশন করার প্রস্ততি নেয়। অপারেশন করার সময় ডাঃ আবদুল আলী বলে রোগীর এপেন্ডিসসাইটিস রয়েছে, বাড়তি ২ হাজার টাকা দিতে হবে, না দিলে রোগীর সমস্যা হবে। রোগীর বাবা বাড়তি টাকা প্রদান করলে সিজার ও এপেন্ডিসাইটিস অপারেশন করা হয়। অপারেশন করার পর থেকে রোগীর অবস্থার অবনতি ঘটতে থাকে। পেটে পচন ধরে ফুলে যায়। ৪দিন পর মা-মনি লাইফ কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ কোন প্রকার কাগজপত্র ছাড়া রোগীকে রিলিজ প্রদান করে। রোগীর অবস্থা আরো অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। রোগীর বাবা ডাঃ আবদুল আলী ও জুয়েল তালুদারের অপচিকিৎসার বিচার চান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ডাঃ আবদুল আলী প্রায় ১৫বছর ধরে লাকসামে সিজার বানিজ্য করে আসছে। ২০২০সালে লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে। পরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি কনসালটেন্ট হিসেবে বদলী করা হয়। বর্তমানে মনোগরগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মিত দায়িত্ব পালন করছে। রোগী বিলকিস আক্তার বলেন “ডাঃ আবদুল আলী আমাকে জবাই করে দিয়েছে, আগে আমার এপেন্ডিসসাইটিস ছিল না, আমি সঠিক বিচার চাই”।

অভিযোগের ব্যাপারে জানতে ডাক্তার আলীর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

(ডাঃ আলী 01740-606039)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin