বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে গ্রামীণ ব্যাংকের ড, ইউনুসের সাথে যৌন নোবেল অংশীদারত্বের তাসলিমা এখন কোথায় কুমিল্লা -৬ আসনে মনোনয়ন মনিরুল হক চৌধুরী , আনন্দে মনিরুল হক সাক্কু কুষ্টিয়া জেলার, ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত

মেসিকে কিনে বিপদে পিএসজি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৭৫১ Time View

খেলাধুলা
মেসিকে কিনে ‘বিপদে’ পিএসজি
স্পোর্টস ডেস্কঃ
১৪ আগস্ট ২০২১
মেসিকে কিনে ‘বিপদে’ পিএসজি
দুনিয়ার সব তারকা ফুটবলার যেন নিজেদের ডেরায় নিয়ে আসার পণ করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নেইমার, কিলিয়ান এমবাপেদের নিয়ে সাজানো আক্রমণভাগে এবার তারা যোগ করেছে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে।

এই মৌসুমেই আবার সার্জিও রামোসের মতো ডিফেন্ডার, তারকা গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারোমাকেও দলে টেনেছে পিএসজি। শোনা যাচ্ছে, সামনের মৌসুমে নাকি ক্রিশ্চিয়ানো রোনালদোকেও কেনার ইচ্ছে ক্লাবটি

কিন্তু টাকা থাকলেই কি যা খুশি তাই করা যায়? পিএসজি মালিক নাসের আল খেলাইফির কিন্তু উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লে নীতির কথাও মাথায় রাখতে হবে।

ক্লাবের আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখতে ২০০৯ সালে এই নীতি চালু করে উয়েফা। ক্লাবগুলো যেন তাদের আয়ের বেশি ব্যয় করতে না পারে, দলবদলের বাজারে যেন ভারসাম্য থাকে সেজন্যই এই নিয়ম।

প্রশ্ন উঠেছে, মেসিকে কেনার বেলায় কি এই নিয়ম মেনেছে পিএসজি? এর আগে কিন্তু পিএসজি ও ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছিল। এবারও কি সেটাই হলো?

প্রথমত, এখানে কিছু ব্যাপার আছে। উয়েফার সামনের ফিনান্সিয়াল ফেয়ার প্লের রিভিউ হবে ২০২১-২২ মৌসুমের শেষে। এখানে সর্বশেষ দুই মৌসুমের হিসেব-নিকেশ হবে। লা লিগার মতো এখানে রিভিউ মৌসুমের শুরুতে হয় না।

আরেকটি ব্যাপার হলো, লা লিগায় ২০১৩ সালের পর থেকে সেলারি ক্যাপ চালু আছে, যা কিনা ফরাসি লিগ ওয়ানে নেই। অর্থাৎ খেলোয়াড়দের বেতনে মোট কত টাকা খরচ করতে পারবে কোনো ক্লাব, তার বাধ্যবোধকতা নেই।

তারপরও গত মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো হারিয়েছে পিএসজি। এবার তাদের স্কোয়াডে খরচ ৩০০ মিলিয়নের বেশি। উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লেতে আয়-ব্যয়ের ভারসাম্য নীতিতেও আটকে যেতে পারে পিএসজি।

পিএসজি স্কোয়াডে সবচেয়ে বেশি আয় এখন মেসির। তার বার্ষিক বেতন ৪০ মিলিয়ন ইউরো। নেইমারের ৩৬.৮ মিলিয়ন এবং এমবাপের বার্ষিক বেতন ২৫ মিলিয়ন ইউরো।

আক্রমণভাগেই শুধু নয়, পুরো দলেই বেশ খরচ পিএসজির। সার্জিও রামোসকে তারা কিনেছে বার্ষিক ২০ মিলিয়ন ইউরোতে। ডোনারোমা, মার্কুইনহস, মার্কো ভেরাত্তি, অ্যাঞ্জেল ডি মারি, কেইলর নাভাস, প্রেসনেল কিমপেম্বে এবং মাওরো ইকার্দির এক-একজনের বেতন ১০ থেকে ১০ মিলিয়ন ইউরো।

পিএসজিকে সুপার-টিম বানাতে তাই কঠিন অংকই মেলাতে হবে মালিক নাসের আল খেলাইফিকে। ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম মেনে তারা নিজেদের সব তারকাকে ধরে রাখতে পারবে কিনা, সেই সংশয় থেকেই যাচ্ছে।

রিয়াল মাদ্রিদ এই সুযোগে কিলিয়ান এমবাপেকে দলে টানার চেষ্টা করছে। যদি খেলাইফি ফরাসি স্ট্রাইকারকে ছাড়তে বাধ্য হন, তবে এক মুহূর্তও দেরি করবে না রিয়াল।

এদিকে বায়ার্ন মিউনিখও উয়েফার ওপর চাপ বাড়াতে যাচ্ছে। এর আগে পিএসজি এবং ম্যানচেস্টার সিটির প্রতি শৈথিল্য প্রদর্শন করা হয়েছে এমন অভিযোগ থাকায় এবার তারা উয়েফাকে কঠোরভাবে নিয়ম প্রয়োগে তাড়া দিতে পারে।

এদিকে লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসও মনে করছেন, ফরাসি ক্লাবটি সামনে কঠিন বিপদে পড়বে। তেবাস বলেন, ‘পিএসজিকে তাদের অনেক কিছুতে ভারসাম্য আনতে হবে। তাদের এই গ্রীষ্মে অবশ্যই একজন খেলোয়াড় ছাড়তে হবে। আমি মনে করি, এটা তাদের জন্য জটিল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin