বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

টাঙ্গাইলে করোনা ভ্যাকসিনের পরিবর্তে খালি সিরিঞ্জ প্রবেশ এর অভিযোগ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৬৯৯ Time View

: টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জনের শরীরে করোনা টিকা না দিয়ে কেবল সিরিঞ্জ প্রবেশ করিয়েছেন টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মী। এ ঘটনায় জেলার সহকা‌রী সি‌ভিল সার্জন‌কে প্রধান ক‌রে তিন সদস্যবি‌শিষ্ট তদন্ত ক‌মি‌টি আজ সোমবার জেলা সিভিল সার্জনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নম্বর বুথে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে নিবন্ধনকারীদের করোনার টিকা দেন হাসপাতা‌লের সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন। তিনি টিকা গ্রহণকারীদের অনেকের শরীরে সুঁই প্রবেশ করে সিরিঞ্জে থাকা ডোজ পুশ না করেই বের করে ফেলছিলেন। পরে, তিনি টিকাসহ সিরিঞ্জগুলো বাইরে ফেলে দেন।

ঘটনা‌টি এক যুবকের নজরে এলে, তিনি সেখানে উপস্থিত সবার সঙ্গে এ বিষয়ে কথা বলেন। এতে সেখানে হৈচৈ শুরু হয়। বিষয়টি হাসপাতা‌লের আবাসিক চিকিৎসক ডা. মো. শামীমকে জানানো হলে, তিনি পরিত্যক্ত সিরিঞ্জগুলো খুঁজে বের করেন এবং ২০টি সিরিঞ্জের ভেতর ভ্যাকসিন পান।

এই ২০টি সিরিঞ্জ টিকাগ্রহীতার শরীরে প্রবেশ করা হলেও, ভ্যাকসিন প্রবেশ করানো হয়নি বলেও তিনি নিশ্চিত হন।

অভিযোগের বিষয়ে সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাসপাতা‌লে অনেক মানুষ টিকা নি‌তে আসায়, সেখা‌নে অনেক চাপ ছিল। এতে অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটে গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে এবং এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা।’

তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে অভিযুক্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠিয়েছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin