রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে গ্রামীণ ব্যাংকের ড, ইউনুসের সাথে যৌন নোবেল অংশীদারত্বের তাসলিমা এখন কোথায় কুমিল্লা -৬ আসনে মনোনয়ন মনিরুল হক চৌধুরী , আনন্দে মনিরুল হক সাক্কু কুষ্টিয়া জেলার, ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত ‘শাপলা চেয়ে ফেলো‘শাপলার কলি’, অসন্তুষ্ট এনসিপি কুষ্টিয়ায় পদ্মানদীতে মিললো ক্ষত বিক্ষত যুবকের লাশ স্নাইপার রাইফেল, ৭.৬২ বুলেটের রহস্য কি? বের করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ হারালেন, ব্রিগেডিয়ার জেনারেল , সাখাওয়াত হোসেন কিন্তু কেন? প্রধান উপদেষ্টা ড. ইউনুস জীবনে কোন আন্দোলনে ছিলেন না

মাতাল হয়ে গাড়ি চালিয়ে আহত অভিনেত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১০৪৫ Time View

মাতাল হয়ে গাড়ি চালানো যে কোনো দেশেই অপরাধ। সেই অপরাধ করেই ড্রাইভিং করছিলেন। তার খেসারত দিতে হলো সড়ক দুর্ঘটনার শিকার হয়ে। মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দক্ষিণী অভিনেত্রী যশিকা আনন্দ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মহাবলিপুরমের ইস্ট কোস্ট রোডে ঘটেছিল ঘটনাটি। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। তামিল ও তেলুগু সিনেমার পরিচিত মুখ যশিকা। সিনেমায় নিজের সফর শুরু করেছিলেন জিভা অভিনীত তামিল ছবি ‘কাভালাই ভেন্দম’-এর মাধ্যমে। পরে বিজয় দেবেরকোন্ডা অভিনীত ‘নোটা’ সিনেমায় নজর কাড়েন। ধীরে ধীরে তামিল ও তেলুগু ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হয়ে ওঠেন। পরে কমল হাসান সঞ্চালিত বিগ বস তামিলে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। আবার গব ঞড়ড় আন্দোলনের সময় অভিযোগ করেছিলেন, এক পরিচালক নাকি সিনেমায় অভিনয়ের বদলে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চেয়েছিলেন। জানা গিয়েছে ২৫ জুলাই মাঝরাতে যশিকার দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, রাস্তা দিয়ে প্রচ- গতিতে গাড়িটি যাচ্ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। প্রায় দুমড়েমুচড়ে গিয়েছে গাড়িটি। যশিকা ছাড়াও তার তিনজন বন্ধু ছিল গাড়িতে। সূত্রের খবর, ঘটনাস্থলেই যশিকার এক বান্ধবীর মৃত্যু হয়েছে। বাকিদের উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন স্থানীয়রা। কিন্তু গাড়ির ভিতরে তারা এমনভাবে আটকে ছিলেন, পুলিশ কিংবা দমকল ছাড়া উদ্ধার করা সম্ভব হয়নি। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানেই আপাতত প্রত্যেকের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মদ্যপান করে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, এই প্রথম নয় ২০১৯ সালেও এমন ঘটনা ঘটেছিল। সেই সময়ও বন্ধুদের সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলেন যশিকা। এক ডেলিভারি বয়কে ধাক্কা মেরেছিল গাড়িটি। তখনও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছিল এ অভিনেত্রীর বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin