শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

বিপিসিটিএমএ -এর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি তুহিন ও সাধারণ সম্পাদক রাসেল নির্বাচিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৭৫৩ Time View

বিপিসিটিএমএ -এর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি তুহিন ও সাধারণ সম্পাদক রাসেল নির্বাচিত

আনিছুর রহমান ঃ

পেপার কোন ও পেপার টিউব ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ পেপার কোন এন্ড টিউব ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিপিসিটিএমএ) এর দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।

কার্যনির্বাহী কমিটির ১৩ জন পরিচালক পদের বিপরীতে ১৮ জন প্রার্থী উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

শনিবার (০৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৪৮-৫০, খন্দকার টাওয়ার, কাপ্তান বাজার, ঢাকায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দফায় আজ রবিবার (১০ অক্টোবর) দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত কর্মকর্তা নির্বাচনের মনোনয়ন পত্র ক্রয় ও জমা দেওয়ার সময় নির্ধারিত ছিলো। এই সময় ৬টি পদের বিপরীতে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। একই পদে একাধিক মনোনয়ন পত্র জমা না পড়ায় প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়।

সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল হালিম সরকার তুহিন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মিজানুর রশিদ রাসেল।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আকবর আলী, সহ-সভাপতি পদে মোশারফ হোসেন সানী ও মহসিন মোল্লা, সহ-সভাপতি (অর্থ) পদে মোঃ জাহাঙ্গীর আলম।

পরিচালক পদে বিজয়ীরা হলেন হাজ্বী ফরিদ মিয়া, আবুল কালাম আজাদ, মোঃ কামাল হোসেন, মোঃ মমিনুর, আনিসুল ইসলাম পলাশ, ফয়েজ আহমেদ ও হাসান আল মামুন।

এছাড়া বিপিসিটিএমএ -এর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন খন্দকার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক খন্দকার রুহুল আমিন। নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সারোয়ার ওয়াদুদ ও আবুল বাসার।

নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআই -এর সহ-সভাপতি আমিন হেলালী। নির্বাচন আপিল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদ আহমেদ ও শহীদ সারোয়ার।

বিজয়ী হওয়ার পর আব্দুল হালিম সরকার তুহিন
সময় সংবাদ.কম কে বলেন, ভোটাররা যোগ্য প্রার্থীদেরই নির্বাচিত করেছেন। অর্পিত দায়িত্ব পালন করতে আমরা একজোট হয়ে কাজ করতে চাই।

মিজানুর রশিদ রাসেল সময় সংবাদ.কম কে বলেন, সাধারণ ভোটাররা আমাদের ভোট দিয়েছেন । এ জন্য তাদের ধন্যবাদ জানাই। এসোসিয়েশনে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার স্বার্থে আমরা কাজ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin