শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে

আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান মন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৩১ Time View

আজ নিউইয়র্ক রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী
দৈনিক সময়ের বাংলাদেশ ডেস্কঃ
প্রকাশিত : ০৮:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২১

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আজ শুক্রবার নিউইয়র্ক রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারি শুরুর পর ১৮ মাসের মধ্যে এটিই তার প্রথম বিদেশ সফর। যুক্তরাষ্ট্রের যাত্রাপথে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে এক দিনের যাত্রাবিরতি করবেন এবং আগামী ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছবেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি আরও জানান, জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং রোহিঙ্গা সংকট ইস্যু তুলে ধরবেন। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উচ্চ পর্যায়ের বিতর্ক শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন। অধিবেশন চলাকালে বেশ কয়েকটি সাইড ইভেন্টে অংশ নেবেন প্রধানমন্ত্রী। অধিবেশনের বড় অংশজুড়ে থাকবে করোনা মহামারি এবং পরবর্তী টেকসই পুনরুদ্ধার ও পুনঃনির্মাণ। এ ছাড়া বিশ্বব্যাপী ‘টিকা বৈষম্য’ দূরীকরণের বিষয়টি এবারের অধিবেশনে বিশেষভাবে আলোচিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। বৈঠকে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরবেন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিরসনে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানাবেন। একই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তর চত্বরে বৃক্ষরোপণ করবেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin