বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

তিতাসে মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৩১ Time View

তিতাসে হত্যা চেষ্টা মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি

তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাস উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে আল-আমিন (২২) ও আরিফুল ইসলাম সোহেল (২৭) নামে দুই যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা চেষ্টা মামলা তুলে দিতে বাদীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে ভিকটিমদের সাথে কথা বলে জানা যায়, মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী কথিত ছাত্রলীগ নেতা মু. হেলাল উদ্দিন ও কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার এর ভাতিজা শাওন ও খাইরুল ফেইসবুক ও বিভিন্ন সামাজিক মাধ্যমে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছে। মামলা তুলে না নিলে যেখানে পাবে, সেখানেই হত্যা করবে আমাদের জানান কালাচান্দকান্দি গ্রামের উত্তর পাড়ার আব্দুর রহিম মিয়ার ছেলে

শেখ রাসেল ও আরিফুল ইসলাম সোহেল। তারা লাঠিসোঁটা নিয়ে প্রকাশ্যে আহত দুই যুবকের গ্রামে মহড়া দিচ্ছে বলেও জানান তারা। আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছি। কখন কাকে মেরে ফেলে তা বলা মুশকিল। শেখ রাসেল সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন,আমার চাচাতো ভাই আহত আল আমিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

উল্লেখ্য আগস্ট মাসের ৬ তারিখে পরিকল্পনাকারী হেলালকে প্রধান আসামি করে তিতাস থানায় ১১ জনের নামে একটি হত্যা চেষ্টা মামলা করেছে আরিফুল ইসলাম সোহেল। যাহা তিতাস থানার মামলা নং-৪। সেই মামলাটি তুলে নিতেই চাপ প্রয়োগ করছে হেলাল-বাহার বাহিনী।

উল্লেখ্য,গত বুধবার রাত আনুমানিক ৭ টার দিকে আহত আরিফুল ও আল-আমিনসহ ৩০/৪০ জন যুবক পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার জাহাপুর বটতলী মাঠ থেকে ফুটবল খেলা শেষে পিকআপ যোগে বাড়ি ফেরার পথে উপজেলার কলাকান্দি ইউনিয়নের খানেবাড়ি গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে পৌঁছলে কালাচান্দকান্দি গ্রামের জাহাঙ্গীর গংরা পূর্ব পরিকল্পিতভাবে আগে থেকে ওৎপেতে থাকা এবং সংঘবদ্ধ দলটি বাদী আরিফুল ইসলাম সোহেল ও আল-আমিনের গতিরোধ করে । এ সময় আল-আমিন আত্মরক্ষার জন্য দৌড়ে উত্তর মানিকনগর এরশাদ মিয়ার বাড়িতে পৌঁছলে তারাও পিছু ছুটে এবং ওই খানেই সংঘবদ্ধ দলটি আরিফুল ও আল-আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা তিতাস থানার সেকেন্ড অফিসার মধুসুদন সরকারের মোবাইল ফোনে কল করে হুমকির বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,আমাকে কেউ এখন পর্যন্ত বলে নাই যে তাদেরকে মামলা তুলে নেবার জন্য হুমকি দিচ্ছে। যদি এমন অভিযোগ আসে তাহলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin