শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

দিশার নাচে মুগ্ধ টাইগার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১০৮০ Time View

সামাজিক যোগাযোগ মাধ্যমে কীভাবে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করতে হয়, তা ভালোই জানেন দিশা পাটানি। সোমবারও তেমনই কিছু করলেন এই বলিউড অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিও পোস্ট করেছেন দিশা। সেখানে নৃত্য নির্দেশক বন্ধু অঙ্কন সেনের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে তাকে। একটি ঢলঢলে সোয়েট শার্ট এবং ট্র্যাক প্যান্টস পরে বন্ধুর সঙ্গে পাল্লা দিয়ে নেচেছেন তিনি। দিশার নাচে মুগ্ধ হয়েছেন প্রেমিক টাইগার শ্রফ। বলিউডে এই অভিনেতার নাচের দক্ষতার প্রশংসা শুনতে পাওয়া যায় প্রায়শই। হৃতিক রোশনের সঙ্গেও তুলনা করা হয় তাকে। সেই টাইগার প্রেমিকা দিশার নাচ দেখে লিখেছেন, ‘স্নিগ্ধ’। ভালোবাসা প্রকাশ করতে তার সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ইমোজি। টাইগার একা নন, অভিনেতার বোন কৃষ্ণা শ্রফও দিশার নাচে মুগ্ধ। দিশার পোস্টের মন্তব্যে চোখ রাখলে তা আরও স্পষ্ট হয়ে যায়। টাইগার বা দিশা, কেউই নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেন না। তবে দু’জনের রসায়ন আর কারোরই অজানা নয়। একসঙ্গে বেড়াতে যাওয়া থেকে সময় কাটানো ভালোই চলছে তাদের। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এসব গোপন থাকছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin