রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৩৩৩ Time View

কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে  একদিনের সি পি আর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান 

স্টাফ রিপোর্ট।।

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখা ও আইডিয়াল ফাষ্ট  এইড ট্রেনিং সেন্টার কুমিল্লার যৌথ উদ্যোগে প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের ফাস্ট এইড এন্ড সি পি আর  প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। 

২৯ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায়  আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার কুমিল্লা আঞ্চলিক কার্যালয়  (টমছম ব্রিজ) নিউ হোস্টেলের বিপরীত  ন্যাশনাল ব্যাংকের চতুর্থ তলায় অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশন কুমিল্লার নিজস্ব প্রতিবেদক কাজী মোঃ এনামুল হক ফারুক অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন  কুমিল্লা শাখার প্রধান উপদেষ্টা সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নজরুল ইসলাম রিপন।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের চিফকোর্স কো-অডিনেটর  আমিনুল ইসলাম বুলবুল , প্রতিষ্ঠানের কুমিল্লা শাখার উপদেষ্টা সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট) ও জজকোর্ট কুমিল্লার আইনজীবী এডভোকেট মোহাম্মদ জাফর আলী, কেয়ার গিভার  ইনস্টিটিউট অব চাঁদপুর এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন, কেয়ার গিভার ট্রেইনার মোঃ আরিফ গাজী, আইডিয়াল ফাষ্ট এইড ট্রেনিং সেন্টার ঢাকা কেরানীগঞ্জ শাখার পরিচালক মোঃ মেহেদী হাসান।

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন ও আইডিয়াল ফাষ্ট এইড ট্রেনিং সেন্টার কুমিল্লা শাখার কোর্স কো- অডিনেটর  মোঃ শরিফুল আলম এর সঞ্চালনায় ও  পরিচালক  মোঃ শফিউল আলম এর সহযোগিতায় অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, গৌরীপুর সরকারী হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার প্রশিক্ষক ডা : শান্তা আক্তার আরোহি,  শাখা ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম , ইনচার্জ শাওন আচার্য ও লাকসাম শাখার পরিচালক মোঃ শিহাবুল আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সকল গ্রাম ডাক্তার /প্রাথমিক চিকিৎসকদের ভুমিকা অত্যন্ত প্রশংসনীয়।  মানবিক ও সামাজিক দায়িত্ব থেকে মানব সেবাকে গুরুত্ব দিয়ে কাজ করার  আহ্বান জানিয়ে বক্তারা  বলেন মহামারি করোনা কালীন  সময়  প্রাথমিক চিকিৎসকগণ নিজের জীবন বাজি রেখে সেবা দিয়েছেন , তখন  একমাত্র ভরসা ছিলো গ্রাম ডাক্তার প্রাথমিক চিকিৎসকগণ উল্লেখ করে প্রত্যন্ত অঞ্চলে একজন প্রাথমিক চিকিৎসকের   প্রয়োজন কতটা একমাত্র গ্রামের মানুষরা অবগত। 

অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ নজরুল ইসলাম রিপন বলেন,গভীর রাতে, ঝড় বৃষ্টিতে মানুষের সেবা দিয়ে যাচ্ছে প্রাথমিক চিকিৎসকগন। প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য রিফ্রেসার্স ট্রেনিং এর ব্যবস্থা করা হলে গ্রামের মানুষ আরও ভালো সেবা পাবে বলে তিনি আশা করেন। সরকারের কাছে বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্ৰামীণ এবং প্রাথমিক চিকিৎসকদের  দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আন্তরিক দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin