রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

সকালে নাস্তা খাইয়ে ভিক্ষা করতে বের হন; দুপুরে এসে দেখেন ঘরের তীরে ভাইয়ের ঝুলন্ত লাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩১১ Time View

সকালে নাস্তা খাইয়ে ভিক্ষা করতে বের হন; দুপুরে এসে দেখেন ঘরের তীরে ভাইয়ের ঝুলন্ত লাশ

এবিএম আতিকুর রহমান বাশার ঃ

কুমিল্লার দেবীদ্বার পৌরসভার পান্নারপুল এলাকা থেকে আলামিন (৩২) নামে এক যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) দুপুর ২ টায় পৌরসভার পান্নারপুল বাস স্টেশনের সাথে মদিনা বেকারির পেছনের একটি বাসা থেকে আল আমিনের ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
নিহত আল আমিন মুরাদনগর উপজেলার দক্ষিণ দিলালপুর গ্রামের মৃত ছায়েদ আলীর পুত্র।
ঘটনার বিষয়ে নিহত আল আমিনের বড় বোন মুমা বেগম জানান, আলামিন তার ছোট ভাই। এক যুগ আগে পারিবারিক ভাবে বিবাহ করালেও তার বউ তার সাথে সংসার করেনি, কারণ সে মাদকাসক্ত ছিল। গত দেড় মাস আগে তার বাড়িতে আসে, সেই থেকে এখানেই সে বসবাস করে আসছিল। কিন্তু নিয়মিত কাজ কর্ম না করে সারাক্ষণ মাদক নিয়ে পড়ে থাকত। একাধিকবার মাদক মামলায় পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। মুমা বেগম আরো জানান, তার স্বামী নেই, তিনি নিজেও ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। আজ সকালে একসাথে খাবার খেয়ে তিনি ভিক্ষা করতে বের হয়ে যান। দুপুর ১২ টার পর বাড়িতে এসে দেখেন গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ ঝুলছে।
এ বিষয়ে যুবকের মেজো বোনের জামাতা তবদল হোসেন বলেন, এক যুগ আগে পারিবারিক ভাবে বিবাহ করলেও সাংসারিক ছিল না। ব্যক্তিগত জীবনে মানষিক ভারসাম্যহীন ছিল।
এ ব্যপারে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) শুভ কুমার শূর জানান, নিহত আল আমিন মাদকাসক্ত এবং মানষিক ভারসাম্যহীন ছিল। তার বাবা নেই, সে পরিবারের এক মাত্র ছেলে। মা প্যারালাইজডে বিছানায় শোয়া, ৬ বোন বিবাহিতা, ওরাই তার এবং তার মায়ের চিকিৎসা এবং ভরন পোষন করে আসছেন। কোন অভিযোগ না থাকায় তার মর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin