বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

কুমিল্লা দেবীদ্বারে ৪৯ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের সাজাপ্রাপ্তসহ ৫ মামলার আসামী বিএনপি নেতা কাউছার গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৬৬ Time View

দেবীদ্বারে ৪৯ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের সাজাপ্রাপ্তসহ ৫ মামলার আসামী বিএনপি নেতা কাউছার গ্রেফতার

এবিএম আতিকুর রহমান বাশার/

কুমিল্লার দেবীদ্বারে ৪৯ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের সাঝা প্রাপ্ত এজহারভূক্ত ৫ মামলার পলাতক আসামী আবু কাউছার(৪৮)কে গ্রেফতার করেছে দেবীদ্বার থানা পুলিশ।

বুধবার (৫ মার্চ) রাতে ২ হাজার পিস ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নং সুবিল ইউনিয়নের বুড়িরপাড় নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আবু কাউছার উপজেলার বুড়িরপাড় গ্রামের পান্ডব সরকার বাড়ির ইদ্রিস মিয়ার পুত্র এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং বর্তমানে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও সুবিল ইউপির সাবেক চেয়ারম্যান আবু তাহেরের ছোট ভাই। আবু কাউছার ইউনিয়ন সাবেক ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ও বর্তমান বিএনপির সাধারন সম্পাদক পদে রয়েছেন।

তার বিরুদ্ধে মাদক, সন্ত্রাস, অর্থ আত্মসাৎসহ নানা অপরাধ সংগঠনে ৫টি এজহারভ‚ক্ত মামলার পলাতক আসামী। বুধবার রাত ১০টায় ২ হাজার পিস ইয়াবা পাচারের গোপন সংবাদে তাকে গ্রেফতার করতে এস আই মাজহারুল ইসলাম, এসআই মেহেদী হাসান ও এসআই জয়নাল আবেদীনের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার অভিযানে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাউছার তার ভাগিনা (ছাত্তার মেম্বারের ছেলে) মো. মোবারক হোসেনের মাধ্যমে ইয়াবাগুলি সরিয়ে ফেলে বলে পুলিশের সোর্স জানিয়েছে বলে পুলিশ জানায়।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ রাত পৌনে ১১ টায় ‘আমার শহর’কে জানান, আবু কাউছার ৫ মামলায় এজহারভূক্ত আসামী। এ মামলাগুলোর মধ্যে কোনটায় জামিনে, কোনটায় সাজাপ্রাপ্ত পলাতক ছিলেন। দেবীদ্বার থানার প্রজাপতি গ্রামের অবসরপ্রাপ্ত আব্দুল হালিম নামে এক পুলিশ কর্মকর্তা তার পেনশনের টাকা ব্যবসার নামে নিয়ে কাউছার আত্মসাৎ করে। ওই টাকার বিপরীতে ৪৯ লক্ষ টাকার একটি চেকের বিপরীতে দায়ের করা মামলায় আদালত তাকে ৪৯ লক্ষ টাকা জরিমানাসহ ১ বছরের বিনা শ্রমে কারাদন্ড দিলে সে পলাতক থেকে মাদক ব্যবসা করে আসছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin