রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

কুমিল্লা বুড়িচং মাশরায় মাদক সন্ত্রাস ও বাল্যবিবাহ বিরোধী সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৪ Time View

বুড়িচংয়ের মাশরায় মাদক সন্ত্রাস ও বাল্যবিবাহ বিরোধী সভা অনুষ্ঠিত 

বুড়িচং,প্রতিনিধি কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচং উপজেলার মাশরা (ফকির বাজার) এলাকায় সন্ত্রাস মাদক ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা মাশরা সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে (মাশরা সৈয়দ বাড়ি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

১ ফেব্রুয়ারি (শনিবার ) দুপুরে মাশরা গ্রামের কৃতি সন্তান হাজী মোঃ এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ আলতাফ হোসেন চৌধুরী।

মাশরা সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক কাজী মোঃ গোলাম কিবরিয়া ও সহসাধারণ সম্পাদক কাজী কবির উদ্দিন আহমদ এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও জঙলবাড়ী জামে মসজিদের সভাপতি কাজী নজির আহমেদ, মোঃ জাকির হোসেন চৌধুরী, প্রভাষক মোঃ জাকির হোসেন,বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ হাফেজ মাও: কাজী ফখরুদ্দিন আহমদ, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, হাজী মোঃ গোলাম মোস্তফা চৌধুরী, সাবেক কাউন্সিলর মোঃ সোহেল,কবির চৌধুরী,মাশরা পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ কামাল হোসেন সরকার, ফকির বাজার ইসলামিয়া ছুন্নিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা নাছের আহমদ খান, মোঃ আবুল কাশেম মাষ্টার, সৈয়দ মাসুদ কামাল, মোঃ ইউনুছ খান, মোঃ শাহিন খান, মোঃ বিল্লাল হোসেন, শাহাদাত হোসেন সোহাগ,মোঃ জাকারিয়া চৌধুরী, কাজী মোস্তাক, গোলাম দাস্তেগীর চৌধুরী ও মোঃ আদিল উদ্দিন ইউসুফ প্রমুখ।

অনুষ্ঠান শেষে ৩৭ সদস্য বিশিষ্ট মাশরা সমাজ উন্নয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী মোঃ এমদাদুল হক, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী গোলাম কিবরিয়া। উক্ত কমিটির লক্ষ্য মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের সহযোগিতায় নির্মূল এবং সামাজিক শান্তি শৃংখলা বজায় রাখার জন্য কাজ করা।

তারিখ:০১/০২/২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin