বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪ বছর পর চৌদ্দগ্রামের মাটিতে সাবেক ছাত্র দলের সভাপতি তোফায়েল আহমেদ জুয়েল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৪৩৭ Time View

১৪ বছর পর চৌদ্দগ্রামের মাটিতে সাবেক ছাত্র দলের সভাপতি তোফায়েল আহমেদ জুয়েল
স্টাফ রিপোর্টার: চৌদ্দগ্রাম

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, চৌদ্দগ্রামের কৃতিসন্তান তোফায়েল হোসেন জুয়েল দীর্ঘ ১৪ বছর পর চৌদ্দগ্রামের মাটিতে ফিরেছেন। ৬ই আগষ্ট মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রামের বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ব্যাপক শোডাউনের মাধ্যমে তাদের প্রিয় নেতাকে বরণ করে নেন। শোডাউনটি উপজেলার মিয়াবাজার থেকে শুরু হয়ে চৌদ্দগ্রাম বাজার প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সাবেক ছাত্রনেতা তোফায়েল হোসেন জুয়েল বলেন, সদ্য বিদায়ী আওয়ামী সরকার ৮খুনের মামলাসহ বিভিন্ন মিথ্যা মামলার আসামী করে চৌদ্দগ্রামের জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখে। দাম্ভিকতা দেখিয়ে হাসিনা সরকার টিকতে পারে নাই। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সরকারী সম্পদ এবং মানুষের জান-মালের নিরাপত্তা দায়িত্ব নিতে হবে আমাদের। আর কোন ক্ষয়ক্ষতি কোনভাবেই না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম ছুট্টু, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র সহ-সভাপতি কাজী জসিম, জেলা যুবদল নেতা মির্জা হিরণ, উপজেলা যুবদল নেতা আকতার হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা ইসহাক ব্যাপারী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin